মতুয়াসঙ্গীত


 হরিচাঁদ বল রে ও মন গুরুচাঁদ বল
জয় হরিবল, জয়, জয় হরিবল।
আসছে (রে) দিন হবে এবার মতুয়ার জয়
জয় হরি বল রে ও মন জয় হরি বল।।
পেয়েছি ধর্ম মোরা শ্রীহরির কৃপায়
সেই ধর্ম করবে এবার দুনিয়া বিজয়
চল রে, চল রে ও ভাই, চল রে চল
ডঙ্কা নিশান নিয়ে (রে) ভাই ঠাকুরনগর চল।।
গুরুচাঁদের শিক্ষায় মোরা হয়েছি মহান
(গুরুচাঁদের শিক্ষা মোদের করেছে মহান)
এ দুনিয়া তাইতো মোদের করছে সম্মান (/গুণগান)
সেই শিক্ষার আলোয় এ দেশ করবো উজ্জ্বল
মোছাবো (রে) দুঃখী মায়ের দু'চক্ষের জল।।

Comments

Popular posts from this blog

মতুয়া ধর্ম কি আলাদা ধর্ম