মতুয়া ধর্ম কি আলাদা ধর্ম
মতুয়া ভক্তদের মধ্যে বর্তমানে এই বিতর্কটি দেখা দিয়েছে যে মতুয়া ধর্ম কি আলাদা একটি স্বতন্ত্র ধর্ম নাকি এই ধর্মটি হিন্দু ধর্মের একটি শাখা ? এই প্রশ্নটির উত্তর খুঁজতে হলে আমাদের দুটি বিষয় জানতে হবে, এক) হিন্দু ধর্ম টা আসলে কি ? আর দুই ) মতুয়া ধর্মটাই বা কি ? প্রথমে আসি হিন্দু ধর্ম প্রসঙ্গে। হিন্দু ধর্ম বলতে প্রথমে হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্যের কথা মাথায় আসে সেটা হল পৌত্তলিকতা । অর্থাৎ হিন্দু ধর্ম একটি পৌত্তলিক ধর্ম। এই ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করে। কিন্তু হিন্দু ধর্মকে পৌত্তলিক ধর্ম বলতে গেলে আবার বেদের প্রসঙ্গ চলে আসে। বেদকে অনেক হিন্দু হিন্দুদের ধর্মগ্রন্থ বলে মনে করেন। অথচ সেই বেদে পৌত্তলিকতা বা মূর্তিপূজার কোন উল্লেখ নাই। বরং বেদে লিঙ্গ ও যোনি পূজার নিন্দা করা হয়েছে। কিন্তু এটাই হিন্দুদের অন্যতম জনপ্রিয় পূজা। বেদে যজ্ঞের কথা বলা হয়েছে, মূর্তিপূজার কথা বলা হয়নি। বেদের পূজা পদ্ধতি হল একটি অগ্নিকুণ্ড জ্বেলে তাতে নানা রকমের উপাচার উৎসর্গ করে যজ্ঞ করা। মনে হয় মূর্তিপূজাটাই বেদের রচয়িতাদের কাছে অপরিচিত ছিল বা তাদের কাছে সেটা গ্রহণযোগ্য ছিল না। হরপ্পার প্রত্নতাত্ত্বিক নি...