মতুয়াসঙ্গীত
হরিচাঁদ বল রে ও মন গুরুচাঁদ বল জয় হরিবল, জয়, জয় হরিবল। আসছে (রে) দিন হবে এবার মতুয়ার জয় জয় হরি বল রে ও মন জয় হরি বল।। পেয়েছি ধর্ম মোরা শ্রীহরির কৃপায় সেই ধর্ম করবে এবার দুনিয়া বিজয় চল রে, চল রে ও ভাই, চল রে চল ডঙ্কা নিশান নিয়ে (রে) ভাই ঠাকুরনগর চল।। গুরুচাঁদের শিক্ষায় মোরা হয়েছি মহান (গুরুচাঁদের শিক্ষা মোদের করেছে মহান) এ দুনিয়া তাইতো মোদের করছে সম্মান (/গুণগান) সেই শিক্ষার আলোয় এ দেশ করবো উজ্জ্বল মোছাবো (রে) দুঃখী মায়ের দু'চক্ষের জল।।